টানা ৫ দিনের ছুটির সুযোগ! | চ্যানেল আই অনলাইন

টানা ৫ দিনের ছুটির সুযোগ! | চ্যানেল আই অনলাইন

শেষ হয়েছে ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি, নিজ কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা। তবে এপ্রিল মাসেও চাকরিজীবীদের জন্য টানা পাঁচদিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারি ছুটির তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিতে পারলেই মিলবে টানা পাঁচদিনের ছুটি। এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। তাই দুইদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা পাঁচদিনের ছুটি।

এরপরে মে মাসেও রয়েছে টানা ছুটির সুযোগ।