রশিদের ২০০টি আন্তর্জাতিক টি–টুয়েন্টি উইকেটের মধ্যে ১৪২টি এসেছে মাঝের ওভারে (৭ থেকে ১৬ ওভার) এবং ৫৬টি ডেথ ওভারে (১৭ থেকে ২০ ওভার)। প্রথম ছয় ওভারে মাত্র দুটি উইকেট নিয়েছেন। পাওয়ার প্লের এ সময়ে অবশ্য বেশি বোলিং করেননি। ১০২টি বল করেছেন এ সময়ে।
স্বীকৃত টি–টুয়েন্টিতেও উইকেট নেওয়ায় শীর্ষে রশিদ। গত ফেব্রুয়ারিতে প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি–টুয়েন্টিতে ৭০০ উইকেট নেন। গত বছর ফেব্রুয়ারিতে ডোয়াইন ব্রাভোকে পেছনে ফেলে এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর তরতর করে এগিয়ে যাচ্ছেন রশিদ।
১১ বছরের টি–টুয়েন্টি ক্যারিয়ারে ৫৪৬ ইনিংসে রশিদের শিকার ৭৪২ উইকেট। দ্বিতীয় সুনীল নারাইনের ক্যারিয়ার ১৫ বছরের। ৬০৭ ইনিংসে তাঁর শিকার ৬৫৮ উইকেট। ব্রাভো ৫৪৬ ইনিংসে ৬৩১ উইকেট নিয়ে তিনে।




