টুইটার অ্যাকাউন্টের নীল টিক মুছে যাবে, তবে…

টুইটার অ্যাকাউন্টের নীল টিক মুছে যাবে, তবে…

টুইটার জানিয়েছে, ১ এপ্রিল থেকে ফোন নম্বর ও পরিচয় যাচাই ছাড়া বা ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে থেকে যেসব অ্যাকাউন্টে নীল টিক রয়েছে, সেগুলো মুছে ফেলা হবে। তবে বর্তমান নিয়ম মেনে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে পুনরায় নীল টিক যুক্ত করা যাবে। অর্থাৎ, নীল টিক চালুর জন্য অর্থের পাশাপাশি বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের কার্যক্রম ও পরিচয় যাচাই করা হবে। ফলে চাইলেই যেকোনো ব্যক্তি নিজেদের অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করতে পারবেন না।