LATEST
SailGP Dubai: Black Foils claim first regatta win in more than a year যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ মিস ইউনিভার্সে দেশীয় ঐতিহ্য নজর কাড়লেন সামিরা খান মাহি Strengthening these five muscles will help you age well কপ৩১ সম্মেলনে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ! ১,০৫৮ কোটি টাকায় পৌঁছানোর সুযোগ ইয়ামালের পেনাল্টি মিস, বার্সেলোনার কষ্টের জয় পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা Kim Jong-un is ghosting Trump while building North Korea’s nuclear stockpile
Districts News Updates

টুঙ্গিপাড়ায় বিএনপির ৫ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় বিএনপির ৫ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা পদত্যাগ করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার পাটগাতী এলাকায় আসলাম ফকিরের বাড়ির উঠানে এক সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুমান ফকির।

সংবাদ সম্মেলনে আসলাম ফকির বলেন, টুঙ্গিপাড়ায় যেভাবে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে সুস্থ রাজনীতি করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

অন্যদিকে ফায়েকুজ্জামান ফকির বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ তাকে ভয়ভীতি দেখায়নি উল্লেখ করে তিনি জানান, এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যতে তিনি আর কোনো দলের রাজনীতি করতে চান না।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

এ বিষয়ে বক্তব্য জানতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: টুঙ্গিপাড়ায় বিএনপির ৫ নেতার পদত্যাগ।

More in Districts News Updates

View all

Latest news