টেস্ট রোমাঞ্চে ফিরছে তিন টেস্ট খেলা আয়ারল্যান্ড

টেস্ট রোমাঞ্চে ফিরছে তিন টেস্ট খেলা আয়ারল্যান্ড

অ্যান্ড্রু বলবার্নি সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০২১ সালের এপ্রিলে, কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামরগানের হয়ে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে। আগামীকাল আয়ারল্যান্ডের হয়ে বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্টে টস করতে নামবেন সেই বলবার্নিই। অর্থটা তো পরিষ্কারই, শুধু টেস্ট ক্রিকেট নয়, দীর্ঘ সংস্করণের ক্রিকেট থেকেই অনেক দূরে চলে গিয়েছিল আয়ারল্যান্ড।