টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী | চ্যানেল আই অনলাইন

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী | চ্যানেল আই অনলাইন

দেশের পর্যটনের সবচেয়ে বড় সংগঠন টোয়াবের নির্বাচনে মো. হানিফের নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হয়েছে।

মোহাম্মদ হানিফের নেতৃত্বাধীন কানশাস ‘রিলায়েন্স ফোরাম’ ১৪টি পদে আর মো. তসলিম আমিন শোভনের নেতৃত্বে ‘টোয়াব অগ্রগামী ঐক্য জোট’ ১টি পদে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তামীম আহমেদ।

সভাপতি মো. হানিফ, প্রথম সহ-সভাপতি: সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, সহ-সভাপতি-১: মো. মঈনুল ইসলাম সহ-সভাপতি-২: জিয়াউর রহমান জাকির। অর্থ সম্পাদক (ডিরেক্টর-ফাইন্যান্স) জহির আহমেদ হেলাল
আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মো. ফিরোজুল ইসলাম, বাণিজ্য ও মেলা বিষয়ক পরিচালক মো. আবুল বাসেত বাবু, আইন বিষয়ক পরিচালক মো. রবিউল ইসলাম রবি, প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক পরিচালক: মো. আবু রায়হান সরকার, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক পরিচালক নাঈমুল হাসান, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক পরিচালক সৈয়দ মো. ইমতিয়াজ, সদস্য ও মানবকল্যাণ বিষয়ক পরিচালক এ. বি. এম. জাকারিয়া (রাজিব), সম্পত্তি ও সম্পদ বিষয়ক পরিচালক শাকাওয়াত হোসাইন, পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, পরিচালক মো. তামিম আহমেদ, পরিচালক মো. নুরুল আনোয়ার।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আগারগাঁও এ বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টা ৩০ মিনিটে।

সাধারণ ভোটাররা ভোট দিয়ে ১৬ জন প্রার্থী নির্বাচিত করেন। সেখান থেকে সহযোগী ভোটাররা একজনকে সভাপতি নির্বাচিত করেন।

সংগঠনের মোট ভোটার ৪২৩ জন। এরমধ্যে ৪১০ জন সাধারণ ভোটার এবং ১৩ জন সহযোগী ভোটার রয়েছেন। ভোট দিয়েছেন ৩৬৫ জন ভোটার।

টোয়াবের এই নির্বাচনে আটাব, হাব, টিডাব, বিডি ইনবাউন্ড, ট্রিয়াবসহ পর্যটন সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতারা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। আর অভিযোগ নিষ্পত্তি করে তিন সদস্যের আপিল কমিশন।