LATEST
নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি Black Caps v India live updates: Second test, day three from Christchurch’s Hagley Oval HONOR আনলো বড় ব্যাটারির সঙ্গে ১১.৫ ইঞ্চির উন্নত ডিসপ্লেতে নতুন ট্যাবলেট Meet the meat ants আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার Earthquake and multiple aftershocks rattle Los Angeles iPhone এর ২০ বছর পূর্তিতে অ্যাপলের নতুন চমক কোস্টারিকায় ঢুকতে দেয়নি সরকার, বিমানবন্দরে বসেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন জাতিসংঘের বিশেষ দূত
Top News

ট্রাম্পের পুতিনকে বন্ধু বলাটা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

ট্রাম্পের পুতিনকে বন্ধু বলাটা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের পুতিনকে বন্ধু বলার বিষয়টিকে অদ্ভুত বলেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের এ মন্তব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার মতোই।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্প কী বলবেন বা কী পোস্ট করবেন, সেটা তাঁর নিজস্ব ব্যাপার। কিন্তু পুতিনকে বন্ধু বলাকে অদ্ভুত বলছেন তিনি।

ইংরেজিতে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) একজন আগ্রাসনকারী…এবং একজন হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না।’ জেলেনস্কি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ হিটলারকে ভালো বন্ধু বললে ব্যাপারটি যেমন হতো, এটিও ঠিক তেমন। না, তিনি বন্ধু নন।’

সম্প্রতি চীনে এক সম্মেলনে পুতিনকে আলিঙ্গন করেন ট্রাম্প। এ সময় তিনি রুশ প্রেসিডেন্টকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। ট্রাম্প কয়েক দিন পর নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দুজনের করমর্দনের একটি ছবি পোস্ট করেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘মাই ফ্রেন্ড’ বা ‘আমার বন্ধু’। জেলেনস্কি এ ঘটনার এক সপ্তাহ পর এমন মন্তব্য করলেন।

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সম্পর্কে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট যখন ওভাল অফিসে প্রকাশ্যে জেলেনস্কিকে তিরস্কার করছিলেন, তখনই দুজনের সম্পর্কের অবনতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

এই দুই নেতা সম্প্রতি আবারও বিরোধে জড়িয়েছেন। ট্রাম্প জ্বালানির উচ্চমূল্যের জন্য রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায়ী করেছেন। তিনি ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা বন্ধের হুমকিও দিয়েছেন। অন্যদিকে জেলেনস্কি বলেছেন, ট্রাম্পের এই অবস্থান রাশিয়াকে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যেতে উৎসাহিত করছে।

More in Top News

View all

Latest news