বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ শেষ হালনাগাদ করা ক্রিকভিজের পরিসংখ্যান বলছে, ২০১৬ সাল থেকে অন্তত ১৫টি ডিআরএস মোট ৩৫ জন ব্যাটসম্যান। এর মধ্যে সাফল্যের হারে সবার ওপরে লিটন। তাঁর নেওয়া ১৬টি রিভিউর ১১টিতেই আম্পায়ারের সিদ্ধান্ত বদলেছে। সাফল্যের হার ৬৮ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ, রিভিউ নেওয়ার পর প্রায় প্রতি তিনবারে দুবারই লিটনের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে।
ক্রিকেট পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠানটির তথ্য বলছে, লিটনের পর দ্বিতীয় স্থানে ভারতের চেতেশ্বর পূজারা। ২০২৩ সালের জুনে সর্বশেষ টেস্ট খেলা এই ব্যাটসম্যানের ১৫টি রিভিউর ৯টিতে সিদ্ধান্ত বদলেছে, সাফল্যের হার ৬০ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাফেট। তাঁর নেওয়া ১৮টি রিভিউর মধ্যে ১০টিতে সিদ্ধান্ত বদলেছে, সাফল্যের হার ৫৫ দশমিক ৬ শতাংশ।
অর্থাৎ, শুধু বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে নয়; টেস্ট ক্রিকেটে নিয়মিত ডিআরএস নেওয়া ব্যাটসম্যানদের মধ্যে লিটনের সিদ্ধান্তই সবচেয়ে বেশি আম্পায়ারের সিদ্ধান্তকে পাল্টে দিয়েছে।

