যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৬ মে) রাত আনুমানিক ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।
তিনি বলেন, এ ঘটনায় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন। বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা ফরিদ চৌধুরী যশোর শহরের ২৬১/১ লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
পুলিশ জানিয়েছে, নাশকতাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক শীর্ষ নেতা আত্মগোপনে চলে গেলেও মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী নিজ বাসায় অবস্থান করছিলেন।
Zoom Bangla News
inews.zoombangla.com





