LATEST
US charges three ‘Iranian operatives’ over UK airbase plot Horse racing: Jockey Izzy Neale dies after race fall in Australia রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর The woman in the middle of Nvidia’s spy scandal Touchscreen MacBook Pro আনছে Apple, সুবিধার সঙ্গে বাড়ছে নতুন উদ্বেগ Local gardeners on track for bumper crops with new Canberra Organic Growing Guide সাবেক দুই সেনা কর্মকর্তা আবারও রিমান্ডে David Walliams epitomises a society that refuses to take responsibility
Districts News Updates

ডিসেম্বরে যেভাবে টানা ৪ দিন ছুটির সুযোগ পাবেন চাকরিজীবীরা

ডিসেম্বরে যেভাবে টানা ৪ দিন ছুটির সুযোগ পাবেন চাকরিজীবীরা

বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা চার দিনের ছুটির সুযোগ। মাত্র একদিন অতিরিক্ত ছুটি নিতে পারলেই সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চারদিন অবকাশ কাটাতে পারবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার। এই দিনটিতে এক দিনের নৈমিত্তিক অথবা বার্ষিক ছুটি নিতে পারলেই টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব।

ছুটির হিসাব অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার থেকে ১৯ ডিসেম্বর শনিবার পর্যন্ত অবকাশ কাটানোর সুযোগ তৈরি হচ্ছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সরকারি ছুটির পর ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিন ছুটি নিতে হবে। এরপর ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

বছরের শেষ সময়ে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা অবকাশ যাপনের পরিকল্পনা করেন অনেক চাকরিজীবী। বিশেষ করে যারা কর্মস্থল থেকে দূরে কোথাও ঘুরতে যেতে চান, তাঁদের জন্য এই ছুটির সমন্বয় হতে পারে বাড়তি সুযোগ।

মধ্য বাড্ডায় নকশা বহির্ভূত অবৈধ ভবন: উচ্ছেদ ঠেকাতে রাজউক সিন্ডিকেটের জালিয়াতি

তবে টানা চার দিনের ছুটি পেতে হলে ১৭ ডিসেম্বরের ছুটি আগেভাগে কর্মস্থল থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নিয়ম ও কর্তৃপক্ষের অনুমোদন প্রযোজ্য হবে।

The post ডিসেম্বরে যেভাবে টানা ৪ দিন ছুটির সুযোগ পাবেন চাকরিজীবীরা appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news