ডেমরায় বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট – DesheBideshe

ডেমরায় বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট – DesheBideshe

ডেমরায় বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট – DesheBideshe


ঢাকা, ১৬ আগস্ট – রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। রোববার ১৬ আগস্ট সন্ধ্যার পর এই খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারুলিয়া এলাকার একটি বাড়ির সামনে কালো কস্টেপ দিয়ে মোড়ানো দুটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা সেখানে ভিড় করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ সদস্যরা নিরাপত্তাবেষ্টনী তৈরি করে বোমাসদৃশ বস্তু দুটি পর্যবেক্ষণ করছেন। নিরাপত্তার খাতিরে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই তাদের বিশেষজ্ঞ দল সেখানে গিয়ে কাজ শুরু করেছে। পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে উদ্ধারকৃত বস্তু দুটি আসলে কী এবং এর ভেতরে কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ১৬ আগস্ট ২০২৬