ঢাকায় টেক্সটাইল ইনোভেশন প্রদর্শনী শুরু ১২ নভেম্বর

ঢাকায় টেক্সটাইল ইনোভেশন 
প্রদর্শনী শুরু ১২ নভেম্বর

আইটিইটি বাংলাদেশের সভাপতি মো. এনায়েত হোসেন বলেন, দেশে শিল্প খাতে প্রায় ১৫ হাজার প্রকৌশলী কাজ করেন। এর মধ্যে ৫ হাজারের বেশি প্রকৌশলী আইটিইটির সদস্য। এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো, বস্ত্র খাতের প্রকৌশলীদের সমগ্র শিল্পজুড়ে উদ্ভাবন বাস্তবায়নে উৎসাহিত করা।

আয়োজকেরা জানান, প্রদর্শনীতে ৫০টি তৈরি পোশাক, বস্ত্র ও সরঞ্জাম কারখানা এবং ২০০টি প্রযুক্তি ও সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। এতে বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের প্রতিনিধিরা আসবেন। এবারের আয়োজনে টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬ দেওয়া হবে। এই পুরস্কারের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের কারখানা পর্যায়ের উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্য উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনায় অবদান রাখা ব্যক্তি ও সংস্থাকে স্বীকৃতি দেওয়া। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের প্রদর্শনীটি উদ্বোধন করার কথা রয়েছে।