ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা করবে। আজ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটি জেলায় এ শোভাযাত্রা হবে।
আগামীকাল বুধবার ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত।
