ঢাকা ওয়াসার নতুন এমডি হিসেবে দায়িত্ব পেলেন মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার নতুন এমডি হিসেবে দায়িত্ব পেলেন মনিরুজ্জামান

এর আগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। গতকাল রোববার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণের পরই ঢাকা ওয়াসার এমডি পদে নতুন দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন।

সম্প্রতি আব্দুস সালামের স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডায় বাড়ি থাকার বিষয় নিয়ে ৪ মার্চ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তাঁকে সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা ওয়াসার দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শনে গেলে ওই অনুষ্ঠানে আব্দুস সালামকে দেখা যায়নি।