কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম নাজমুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যকে বহনকারী মাইক্রোবাসটি ঢাকা থেকে ফিরছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে। এ ঘটনায় গাড়িচালক আহত হয়েছেন। পুলিশ তাঁকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে জানতে আতিকুর রহমানের ফোনে ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর মামা হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি হালকা আঘাত পেয়েছেন, তবে এখন সুস্থ আছেন। তবে তাঁর গাড়িচালক আহত হয়েছেন।




