কোনো শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে বড় তাঁর অভিনয়শিল্পীর পরিচয়। তাঁদের উদ্দেশে বলেন, ‘এটি নিশ্চয় অনস্বীকার্য বিষয় যে অভিনয়শিল্পীরা যাঁরা আছেন তাঁরা কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, কি ছিলেন না, তার চেয়ে আমাদের কাছে বড় পরিচয় হওয়া উচিত তিনি অভিনয় করতেন। এই পরিচয় আমাদের তুলে ধরতে হবে। এই পরিচয় যাঁদের আছে তাঁদের পাশে দাঁড়াতে হবে। এটি একেবারে আমার ব্যক্তিগত অনুভূতি, তাঁরা যদি জেলে থাকেন তাঁদের সঙ্গে আমাদের থাকতে হবে। তাঁদের প্রতি আমাদের ভরসার হাত বাড়াতে হবে।’
গতকাল ১৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। তিনি সংগঠনটি প্রতিষ্ঠাতা সভাপতি। একই সঙ্গে অনুষ্ঠানে সংগঠনটির ওয়েবসাইট উদ্বোধন করা হয়। ওয়েবসাইট উদ্বোধন করেন অভিনেতা ও সংগঠনের উপদেষ্টা মামুনুর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা শাহাদাৎ হোসেন। এতে উপস্থিত ছিলেন দিলারা জামান, খায়রুল আলম সবুজ, সারা যাকের, ফারুক আহমেদ, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, তৌকীর আহমেদ, আলী রাজ, সুব্রত, শিবা শানু, কচি খন্দকার, রাশেদ মামুন অপু, রওনক হাসান, আহসান হাবীব নাসিমসহ অনেকে।




