
ওটিটির পর এবার বড় পর্দাতেও নিজের দাপট দেখাচ্ছে ‘মির্জাপুর’। মুক্তির মাত্র তিন দিনেই বক্স অফিসে প্রায় ৯২ কোটি রুপি তুলে নিয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, দিব্যেন্দু ও রবি কিশান অভিনীত সিনেমাটি দ্বিতীয় দিনেই আয়ের গতি আরও বাড়িয়েছে।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ভারতে প্রায় ২৫ কোটি ৭৫ লাখ রুপি, দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় প্রায় ৩২ কোটি রুপি এবং তৃতীয় দিনে ৩৫ কোটি রুপি আয় করেছে। শুধু ভারতেই নয়, দেশের বাইরেও ভালো ব্যবসা করছে সিনেমাটি।
‘মির্জাপুর’ সিরিজের পরিচিত আবহ ধরে রেখেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তবে এবার গল্পের পরিসর বাড়ানো হয়েছে। ক্ষমতার লড়াইয়ে কালিন ভাইয়ার নতুন প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছে মাদক ব্যবসায়ী বাবুয়া যাদব। পাশাপাশি গুড্ডু ও মুন্নার পুরোনো শত্রুতাও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে।
অ্যাকশন ও ক্ষমতার দ্বন্দ্বের পাশাপাশি পারিবারিক সংঘাত, ভালোবাসা, আনুগত্য, ঈর্ষা ও বন্ধুত্বও গল্পে জায়গা পেয়েছে। সমালোচকদের প্রতিক্রিয়ায় সিনেমাটির অ্যাকশন, নতুন চরিত্র ও বিস্তৃত গল্পের বিষয়গুলোও উঠে এসেছে। শেষ দিকে সিনেমাটির সিক্যুয়েলের ইঙ্গিতও রাখা হয়েছে।
ছবিতে অভিনয় করেছেন আলি ফজল, দিব্যেন্দু, পঙ্কজ ত্রিপাঠী, রবি কিষাণ ও জিতেন্দ্র কুমার। চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণ। ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন গুরমিত সিং।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

