তিস্তায় নতুন খাল খনন, বাংলাদেশের চিঠির জবাব এখনো দেয়নি ভারত

তিস্তায় নতুন খাল খনন, বাংলাদেশের চিঠির জবাব এখনো দেয়নি ভারত

আজ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীও এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। বাংলাদেশকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের মনোভাব সম্পর্কে তিনি জানেন। তবে বাংলাদেশের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কি না, তা তাঁর জানা নেই।

সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের জন্য প্রায় এক হাজার একর জমির মালিকানা পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সেচ বিভাগ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে সেচ বিভাগকে জমির মালিকানা হস্তান্তর করেছে জলপাইগুড়ির জেলা প্রশাসন। এ জমির মাধ্যমে তিস্তার পূর্ব তীরে দুটি খাল খনন করবে প্রশাসন।

সৌদি ভিসা বাণিজ্যে বাংলাদেশিদের যুক্ততা নিয়ে অস্পষ্টতা
ঘুষের বিনিময়ে অবৈধ ভিসা বাণিজ্যের ঘটনায় সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশিদের গ্রেপ্তারের খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির গণমাধ্যম। এ বিষয়ে প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, ভিসা বাণিজ্যে আট বাংলাদেশির মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। ইস্যুটি সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় রয়েছে। সেখান থেকে কোনো তথ্য পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে, তারা আবার বাংলাদেশের দূতাবাসকে জানাবে। সৌদি আরব থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য আসেনি।