তীব্র বিরোধিতার মুখে টুর্নামেন্টের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এল ফিফা – DesheBideshe

তীব্র বিরোধিতার মুখে টুর্নামেন্টের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এল ফিফা – DesheBideshe


তীব্র বিরোধিতার মুখে টুর্নামেন্টের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এল ফিফা – DesheBideshe

জুরিখ, ১ আগস্ট – ফুটবল সংস্থাগুলোর প্রবল বিরোধিতা, বিশ্বকাপ বয়কটের হুমকি এবং সাবেক খেলোয়াড়দের তীব্র সমালোচনার মুখে ফিফার টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনাটি বাতিল করা হয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন যে, এই প্রকল্পটির ফলে ফুটবলাঙ্গনে বড় ধরনের বিভক্তি তৈরি হয়েছে এবং এটি বর্তমানে ফিফার মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এই প্রস্তাবটি আর সামনে এগিয়ে না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফার এই পরিকল্পনার আওতায় সংস্থাটির ২১১টি সদস্য দেশের প্রত্যেককে ৪ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। বিনিময়ে পুরুষ ও নারী বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টির পরিকল্পনা করা হয়েছিল। তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার সদস্য দেশগুলো একযোগে এই প্রস্তাবের বিরোধিতা করে এবং বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। শুধু উয়েফা নয়, কনক্যাকাফ এবং এশীয় ফুটবল কনফেডারেশনও এই প্রকল্পের বিপক্ষে অবস্থান নেয়। ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর দাবি করেছেন যে, এই প্রকল্পের বিষয়ে ফিফা প্রশাসনকেও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল।

এই ইস্যুতে ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি এই পরিকল্পনাকে ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখার শামিল বলে অভিহিত করেছেন।

আগামী মার্চে ফিফা কংগ্রেসে টানা চতুর্থবারের মতো সভাপতি পদে নির্বাচন করবেন জিয়ান্নি ইনফান্তিনো। এমন সংকটকালীন সময়ে এই বিতর্ক তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইনফান্তিনো এখন সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে যৌথ স্বার্থ রক্ষার কথা বলছেন।

এনএন/ ১ আগস্ট ২০২৬