তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি প্রায় ১১৭ ডলার

তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি প্রায় ১১৭ ডলার

বাস্তবতা হলো, গতকাল দাম বাড়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত ২৯ এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে উঠল। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ২৭ সেন্ট হয়েছে।

এদিকে ইরানের সেনাপ্রধান বলেছেন, সামরিক সক্ষমতা বাড়ার পর দেশটির বাহিনী এখন অসম যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। এ নিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা তিন সপ্তাহ বাড়ল। একই সময় ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ শতাংশ।