LATEST
Jim Pender gets Counties Cup revenge as Gigi wins photo finish at Pukekohe দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই- এমপি মানিক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী অপরাধীদের ছাড় নয়, আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা: আইনমন্ত্রী ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ২৮ মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ
Sports

দক্ষিণ আফ্রিকায় হৃদয়ের বড় শাস্তি

দক্ষিণ আফ্রিকায় হৃদয়ের বড় শাস্তি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে মাঠের আম্পায়ারদের সঙ্গে অসদাচরণের খেসারত দিতে হলো তাওহীদ হৃদয়কে। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে ফর্মে থাকা হৃদয়কে। সেই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনের। আলোকস্বল্পতার কারণে তখন খেলা বন্ধ ছিল। এ সময় মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ হেঁটে যাচ্ছিলেন বাংলাদেশের ড্রেসিংরুমের পাশ দিয়ে। দুই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান হৃদয়। আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন। হৃদয় দাবি জানান, আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ করা উচিত ছিল আরও আগে। সময়ের চেয়ে পরে খেলা বন্ধ করার কারণে ক্ষতি হয়েছে বাংলাদেশ দলের। এসময় হৃদয়ের আচরণ ছিল আক্রমণাত্মক।

পরে হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা। বিষয়টিকে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ হিসেবে ধরা হয়েছে।

হৃদয় অবশ্য পরে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাতে আনুষ্ঠানিক শাস্তির প্রয়োজন পরেনি। শাস্তি হিসেবে, ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা ও নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার।

নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। নির্দিষ্ট সীমা পূরণ হলে ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তিও পেতে পারেন সংশ্লিষ্ট ক্রিকেটার।

উল্লেখ্য, গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টেও ব্যাট হাতে আলোচনায় ছিলেন হৃদয়। প্রথম ইনিংসে ১৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ২৩ রান।

The post দক্ষিণ আফ্রিকায় হৃদয়ের বড় শাস্তি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Sports

View all

Latest news