দিল্লিতে আ.লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেওয়া হয়নি

দিল্লিতে ফরেন করেসপনডেন্টস ক্লাব (এফসিসি) আয়োজিত একটি আন্তর্জাতিক আলোচনা সভার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আয়োজকদের তারা জানিয়েছে, কিছু বিতর্কের জন্য এই আলোচনা সভার অনুমতি দেওয়া হচ্ছে না। গতকাল শনিবার সন্ধ্যায় এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আয়োজকদের ধারণা, অংশগ্রহনকারীদের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিরা থাকার কারণে এ সিদ্ধান্ত। গত ৫ আগস্ট এই ক্লাবেই শেখ হাসিনার ভার্চ্যুয়াল উপস্থিতি ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মন্তব্যের পর ভারত-বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল।