চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ১-১ ড্র করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। ম্যাচে জুড়ে সরাসরি জলের দেখা পায়নি কোন দল। দুই দলই একটি করে পেনাল্টি পায়, সেখানে থেকে নির্ধারণ হয় ম্যাচের ফলাফল।
বুধবার রাতে মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে পুরো ম্যাচে রক্ষণাত্মক খেলে আর্সেনাল এবং অ্যাটলেটিকো। ম্যাচে প্রথম মিনিটে স্বাগতিকদের শট পরাস্ত হয় আর্সেনালের ডিফেন্সের কাছে। ম্যাচের ষষ্ঠ মিনিটে সুযোগ পেলেও সফরকারীদের শট ঠেকিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক। প্রথমার্ধে দুই দলের একের পর এক শট ব্যর্থ হয় রক্ষণভাগের কাছে।
ম্যাচের ৪২ মিনিটে ডি বক্সে ডেভিড হানকো ভিক্টর গায়কোরেসকে ফাউল করলে পেনাল্টি পায় গানাররা। সেখানে থেকে ৪৪ মিনিটে লন্ডনের ক্লাবটিকে লিড এনে দেন সুইডিশ তারকা গায়কোরেস। ঘরের মাঠে পিছিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো। ম্যাচের ৫৪ মিনিটে সফরকারীদের ডি বক্সে হেন্ডবল হয় বেন হোয়াইটের, রেফারি ভিএআরের সাহয্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেয় সাগিতকদের।। সেখানে থেকে ৫৬ মিনিটে হুলিয়ান আলভারেজর শটে ম্যাচে সমতায় ফেরে।
আগামী মঙ্গলবার রাত ১টায় লন্ডনের এমিরেটস দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে আথিত্য দেবে আর্সেনাল।





