দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প | চ্যানেল আই অনলাইন

দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প | চ্যানেল আই অনলাইন

দেশের উত্তরাঞ্চলের রংপুর ও আশপাশের এলাকায় আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ভূমিকম্পের সময় স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। তবে কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূকম্পন কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ২৭১ কিলোমিটার উত্তরে।