
🎧অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ীও রিজার্ভ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ২১৩ দশমিক ২৪ মিলিয়ন ডলার। অন্যদিকে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।
এর আগে, ৮ অক্টোবর দেশের মোট রিজার্ভ ছিল ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।
অর্থাৎ, তিন দিনের ব্যবধানে মোট রিজার্ভ বেড়েছে প্রায় ৫৪ দশমিক ৬৮ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ বেড়েছে প্রায় ৫৪.১৬ মিলিয়ন ডলার।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



