দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত – DesheBideshe

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত – DesheBideshe

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত – DesheBideshe

ঢাকা, ২১ জুন – দেশের ১৪টি জেলায় দুপুর একটার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দেশের রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বৈরী আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

এনএন/ ২১ জুন ২০২৬