দেশের ২২ জেলায় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস | বাংলাদেশ

দেশের ২২ জেলায় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস | বাংলাদেশ

<![CDATA[

সারা দেশেই কয়েকদিন ধরে অস্বস্তিকর গরম পড়েছে। এতে বিশেষ করে রোজাদারদের জন্য কষ্ট বেড়ে গেছে। এই গরম অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, চট্টগ্রামের সন্দ্বীপ, রাঙামাটি, ফেনী, বান্দরবান, পটুয়াখালীর খেপুপাড়া ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।    

 

এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে পরবর্তী ২ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

 

আরও পড়ুন: নিয়মনীতির তোয়াক্কা না করেই জলাধার ভরাট করছে বিএডিসি

 

কুড়িগ্রামের রাজারহাটে শনিবার দেশের সর্বনিম্ন ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগের দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

 

ঢাকায় শনিবার দক্ষিণ অথবা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

 

আরও পড়ুন: ঢাকার চেয়ে কুমিল্লার বাতাসে বেশি ‘বিষ’

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

শনিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে।

]]>