
ঢাকা, ৮ আগস্ট – দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি দুজন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৭ জনে। এর মধ্যে ৯৮ জন নিশ্চিতভাবে হামে এবং ৭৬৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জনে।
এছাড়া গত এক দিনে আরও ৬৭৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার ৩৩২ জনে।
এনএন/ ৮ আগস্ট ২০২৬






