এবার নিজস্ব উৎক্ষেপণকেন্দ্র থেকে দেশে তৈরি নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। স্বপ্ন বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ে গবেষণা শুরু হয়েছে। কতটা বাস্তব এই স্বপ্ন? কোথায় হতে পারে বাংলাদেশের নিজস্ব লঞ্চিং প্যাড? প্রযুক্তি ও অবকাঠামো তৈরির অর্থের যোগান কে দেবে? সব মিলিয়ে কতটা যৌক্তিক এই প্রকল্প? এ সব প্রশ্নের উত্তর খুঁজেছেন পান্থ রহমান।




