দেশে হাম-রুবেলার টিকাদান শুরু, কারা পাবে, কাকে দেওয়া যাবে না

দেশে হাম-রুবেলার টিকাদান শুরু, কারা পাবে, কাকে দেওয়া যাবে না

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, দেশের ১৮ জেলার ৩০ উপজেলা ও চারটি সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এ কার্যক্রমের আওতায় টিকা দেওয়া শুরু হয়েছে। ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া টিকা কর্মসূচি ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। আর ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী ১২ মে পর্যন্ত।

আজ শুরু হওয়া দেশব্যাপী হাম–রুবেলার এ জরুরি টিকাদান কর্মসূচি সিটি করপোরেশন এলাকায় আগামী ২০ মে পর্যন্ত এবং অন্যান্য জায়গায় আগামী ১২ মে পর্যন্ত চলবে।

এর আগে ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় ১২ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ চারটি সিটি করপোরেশনে (ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ) একযোগে এ কার্যক্রম শুরু করে সরকার।