দেশে হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

দেশে হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা ৩০ হাজার ৬০৭ জন। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা মিলিয়ে মোট ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত ১৭ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২টি শিশু মারা গেছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ২০৯টি শিশু।