দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সালাহউদ্দিন আহমদের – DesheBideshe

দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সালাহউদ্দিন আহমদের – DesheBideshe

কক্সবাজার, ২০ মার্চ – সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন সাম্য এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হওয়া উচিত আমাদের এবারের ঈদের প্রধান অঙ্গীকার।

শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এই কথা বলেন। একইসঙ্গে তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন।

নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার এক চকরিয়া ও পেকুয়া আসনসহ সমগ্র দেশবাসীকে উদ্দেশ্য করে দেওয়া ওই শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

সবাই যেন নিরাপদে এবং আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন এই প্রবীণ রাজনীতিক। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর।

এই ঈদ সমাজ জীবনে শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা প্রদান করে। ঈদের এই পবিত্র আনন্দ ধনী এবং দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

এ এম/ ২০ মার্চ ২০২৬