গাজীপুর বন্ধুসভার সদস্যরা জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য থেকেই এই উদ্যোগ। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে প্রতিবছরই এমন কর্মসূচি আয়োজন করা হয়।
বন্ধুসভার সদস্য তানিয়া আক্তার বলেন, ‘ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।’
সংক্ষিপ্ত সভায় সঞ্চালনা করেন গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম। আরও বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়কমণ্ডলীর সদস্য মাজহারুল ইসলাম মাসুম, রেজাউল করিম, সাদেক মৃধা প্রমুখ।




