LATEST
রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের NRL: Sam Walker joins PNG Chiefs to form halves partnership with Jarome Luai বাংলাদেশে এখনও বাল্যবিবাহের শিকার প্রায় অর্ধেক নারী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম Huadian Jinsha River Upstream Hydropower Development Co., Ltd. Features at River Strategy Forum, Showcasing China’s Ecological Hydropower Development Practices শহীদ ডা. মিলন দিবস আজ
Districts News Updates

নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিন গ্রেপ্তার

নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে যে গত ২৬ নভেম্বর ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাফের নেতৃত্বে মফিজুর রহমান শাহিনকে কাফরুল থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মফিজুর রহমান শাহিন ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য হিসেবে পরিচিত এবং নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে গুলশানসহ বিভিন্ন স্থানে মিছিল করার তথ্য পাওয়া গেছে। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

The post নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিন গ্রেপ্তার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news