নাইক্ষ্যংছড়ি সীমান্তে ঘোরাঘুরি, নেপালি নাগরিক আটক | বাংলাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ঘোরাঘুরি, নেপালি নাগরিক আটক | বাংলাদেশ

<![CDATA[

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে এক নেপালি নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে সদর ইউনিয়নের চাকঢালা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নেপালি নাগরিকের নাম অম্বর তাফা বুডা (২৪)।

পুলিশ জানায়, বিকালে চাকঢালা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল ওই নেপালি নাগরিক। এ সময় বিজিবির সদস্যরা তাকে দেখতে পেয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। ফলে তাকে অনুপ্রবেশের দায়ে থানায় নিয়ে আসে বিজিবি। 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নাগরিক জানায় নেপাল থেকে সে গাড়িতে করে ভারতে আসে। পরে সেখান থেকে ঘুরতে ঘুরতে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় এসে পড়ে। তবে কার সঙ্গে এবং কীভাবে সে বাংলাদেশে এসেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। 

আরও পড়ুন: সীমান্তে চোরাচালান-অনুপ্রবেশ ঠেকাবে বিজিবি-বিএসএফ

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, ‘চাকঢালা সীমান্ত এলাকা থেকে এক নেপালি নাগরিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে।’ বুধবার (২৯ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

]]>