একদিনে আফ্রিকার পরা শক্তি মরক্কো, অন্য দিকে ইউরোপের জায়ান্ট নেদারল্যান্ডস। উদ্দেশ্য একটাই, জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করা। দুই দলের আক্রমণাত্মক ফুটবলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। টাইব্রেকারে মরক্কোনারা ৩-২ ব্যবধানে হারায় ডাচদের। জয় নিয়ে টিকিট কাটে পরের রাউন্ডে।
এ জেন এক ইউরো পতনের রাত, ভোরে প্যারাগুয়ের বিপক্ষে জার্মানি, সকালে মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসর বিদায় বিশ্বকাপের মঞ্চ থেকে। মন্তেরে এস্তাদিও বিবিভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বেশ আক্রমণ চালায় মরক্কো। তবে ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের কাছে বাঁধা পরে তাদের শট। প্রথমার্ধে জালের দেখা পায়নি কোন দল।
দ্বিতীয়ার্ধের ৭২ তম মিনিটে কোডি গ্যাকপো গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ৯০ মিনিট শেষ যোগ করা সময় জালের দেখা পায় মরক্কো, সমতায় ফেরান ইসা দিওপ। ৯০ মিনিটে অমীমাংসিত থাকে ফলাফল। ম্যাচ গড়ায় অতিরিক্ত ১২০ মিনিটে। সেখানেও জালের দেখা পায়নি কোন দল। সেখানে থেকে ম্যাচ যায় টাইব্রেকারে।
প্রথম শট মিস করেন মিস করে মরক্কো, সেখানে জালের দেখা পায় নেদারল্যান্ডস। দ্বিতীয় শটে নেদারল্যান্ডস মিস করলে আবার জালের দেখা পায় মরক্কো। তৃতীয় শটে দুই দলই জালের দেখা পেলে সমতায় ফেরে টাইব্রেকার। চতুর্থ শট মিস করে দুই দলই। পঞ্চম শটে ডাচরা মিস করলে জয়ের সুযোগ এসে পরে মরক্কোর হাতে। সেই শট হাত ছাড়া করেননি ইসমায়েল সাইবারি, তার শটে জালের খোঁজ পায় আফ্রিকার দেশটি।
জয় নিয়ে রাউন্ড অব ষোলোতে পৌঁছায় মরক্কো। সেখানে তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক কানাডা। ম্যাচটি জুলাইয়ের ৪ তারিখ বাংলাদেশ সময় রাত ১১টায় গড়াবে।




