<![CDATA[
নাটোরের লালপুর উপজেলায় লালন (২৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলা কেটে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে। আহত লালন উপজেলার গোবরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
জানা যায়, উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়ায় যাওয়ার সময় এক অজ্ঞাত যাত্রী লালনের অটোতে উঠে। ভাটপাড়া ফার্মের কাছে ফাঁকা রাস্তায় পৌছলে ওই যাত্রী চাকু দিয়ে অটোচালক লালনের গলা কেটে অটো নিয়ে পালিয়ে যান। আহত অবস্থায় লালন নিজেই লালপুর ফায়ার সার্ভিস অফিসে যান। সেখানকার ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: সমাবেশে মাদক কারবারিদের নাম ঘোষণা, কমিটি গঠন
লালপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিজানুর রহমান বলেন, আহত ব্যক্তি ফায়ার সার্ভিসে আসা মাত্র দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে রাজশাহীতে পাঠানো হয়।
]]>
