কয়েক দিন আগে এক সভায় ট্রাম্প বলেছেন, ‘আমাদের উপসাগর আছে। আমাদের একটি সুন্দর হ্রদ আছে…। এখন আমাদের একটি নদী দরকার। আমাদের একটি মহাসাগর দরকার।’
সভায় তিনি আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নতুন নামকরণ নিয়ে কথা বলেন। তিনি বলেন, নতুন নামটি তাঁর সম্মানে হতে পারে—‘আমরা এর নাম দেব ট্রাম্প মহাসাগর বা আমেরিকার মহাসাগর, এ ধরনের কিছু একটা।’
অনেকে মনে করেন, এটি ছিল ট্রাম্পের রসিকতা। কিন্তু যাঁরা ট্রাম্পকে চেনেন, তাঁরা বলবেন, এটাই তাঁর মনের কথা।
এ ছাড়া গ্রিনল্যান্ড ও নিউ মেক্সিকোর নাম পরিবর্তন নিয়েও কথা বলেছেন ট্রাম্প। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নামটিও তাঁর পছন্দ নয়। তিনি এর পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ (এসআই) নাম রাখার প্রস্তাব করেছেন।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হতে এখনো দুই বছর বাকি। এর মধ্যে তাঁর নাম পরিবর্তনের কর্মতৎপরতা যে অব্যাহত থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
সব হিসাব-নিকাশ বিবেচনায় নিলে নাম পরিবর্তনে বাংলাদেশকেই চ্যাম্পিয়ন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে রানারআপ বলতে হবে।
তবে ট্রাম্প যদি আরও কয়েক মেয়াদ প্রেসিডেন্ট থাকতে পারতেন, তাহলে সম্ভবত তিনি বাংলাদেশের রেকর্ড ছাড়িয়ে যেতে পারতেন।
-
সালেহ উদ্দিন আহমদ শিক্ষক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক।
ই-মেইল: [email protected]মতামত লেখকের নিজস্ব




