নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ – DesheBideshe

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ – DesheBideshe


নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ – DesheBideshe

ঢাকা, ১৭ এপ্রিল – নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সফরকারীদের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরেছেন দুই নির্ভরযোগ্য ব্যাটার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।

নাথান স্মিথের করা সেই ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে বোল্ড হন তামিম। এর ঠিক পরের বলে কিছু বুঝে ওঠার আগেই স্টাম্প হারান শান্ত। মাত্র ২১ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন হেনরি নিকোলস। এছাড়া ডিন ফক্সক্রফটের ব্যাট থেকে আসে মূল্যবান ৫৯ রান। কিউই ওপেনার উইল ইয়াং করেন ৩০ রান।

বাংলাদেশের বোলাররা এদিন শুরু থেকেই সফরকারীদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। শরিফুল ইসলাম ২১ রানে কিউইদের উদ্বোধনী জুটি ভাঙেন। ব্যক্তিগত ৩০ রানে থাকা উইল ইয়াংকে বিদায় করেন রিশাদ হোসেন।

দলীয় ১২৭ রানে কিউই অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিউইদের রানের চাকা সচল রাখা হেনরি নিকোলসকে ১৩১ রানে থামিয়ে দেন রিশাদ হোসেন। শেষ দিকে জশ ক্লার্কসন ও ব্লেয়ার টিকনারের উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। নাহিদ রানা তুলে নেন ডিন ফক্সক্রফটের উইকেট।

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬