নিজেদের সব মিগ–২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দিতে চায় পোল্যান্ড

নিজেদের সব মিগ–২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দিতে চায় পোল্যান্ড

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার শুরুর পর থেকে কিয়েভের পাশে রয়েছে প্রতিবেশী পোল্যান্ড। যুদ্ধরত  ইউক্রেনকে সামরিক–মানবিক সহায়তা দিচ্ছে দেশটি। ইতিমধ্যে সোভিয়েত আমলে নির্মিত ১৪টি যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ড।

গতকালের সংবাদ সম্মেলনে দুদা বলেন, ‘আমরা ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়েছি। ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে আরও যুদ্ধবিমান দিতে পোল্যান্ড প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আমরা আমাদের বহরের সবগুলো মিগ–২৯ যুদ্ধবিমান কিয়েভকে দিয়ে দিবো।’