নিজের যৌন নিপীড়ককে পুলিশে দিলেন জবি ছাত্রী

নিজের যৌন নিপীড়ককে পুলিশে দিলেন জবি ছাত্রী

অভিযুক্ত ওমর ফারুক (৪৬) ওয়ারী থানার ৩৫ নম্বর ওয়ার্ডের নারিন্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা।

মামলার এজাহারে ঘটনা সম্পর্কে বলা হয়, ভুক্তভোগী ছাত্রী ওয়ারীর টিকাটুলিতে টিউশনি করান। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেল পাঁচটায় টিউশনিতে যাচ্ছিলেন তিনি। ওয়ারীর নারিন্দা সড়কের স্টার বেকারির সামনের গলির মাথায় পৌঁছালে অভিযুক্ত ফারুক পেছন থেকে তাঁকে উদ্দেশ করে কিছু বলতে থাকেন। পেছনে ফিরে কারণ জানতে চাইলে, অশ্লীল অঙ্গভঙ্গি করেন ফারুক।