নিয়ম ভেঙে আইপিএলে শাস্তি পেলেন টিম ডেভিড ও হার্দিক পান্ডিয়া – DesheBideshe

নিয়ম ভেঙে আইপিএলে শাস্তি পেলেন টিম ডেভিড ও হার্দিক পান্ডিয়া – DesheBideshe


নিয়ম ভেঙে আইপিএলে শাস্তি পেলেন টিম ডেভিড ও হার্দিক পান্ডিয়া – DesheBideshe

মুম্বাই, ১৩ এপ্রিল – আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাইকে হারিয়ে জয় পেয়েছে বেঙ্গালুরু। তবে এই ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে দুই দলের দুই তারকা ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। তারা হলেন বেঙ্গালুরুর টিম ডেভিড এবং মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া। দুজনকেই আলাদা অপরাধের কারণে এই শাস্তি ভোগ করতে হচ্ছে।

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে মাঠের দুই আম্পায়ার বীরেন্দ্র শর্মা এবং স্বরূপানন্দ কুমারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ডেভিড। ইনিংসের ১৮তম ওভারে হার্দিক পান্ডিয়ার একটি বলে বিশাল ছক্কা হাঁকান তিনি। এরপর আম্পায়াররা বল পরিবর্তন করতে বাধ্য হন। কিন্তু নতুন বেছে নেওয়া বলটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডেভিড। আম্পায়ারের নির্দেশ অমান্য করায় তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি আইপিএলের শৃঙ্খলাবিধির ২.৪ ধারা ভঙ্গ করেছেন। জরিমানার পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

ডেভিড নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। অন্যদিকে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া। তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য যে রোববার অনুষ্ঠিত এই ম্যাচটি ৪ ঘণ্টা ২২ মিনিট ধরে চলে যা চলতি মৌসুমের দীর্ঘতম ম্যাচ।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬