নিয়োগসহ সব ধরনের পরীক্ষা আসছে পাবলিক পরীক্ষা আইনের আওতায় | চ্যানেল আই অনলাইন

নিয়োগসহ সব ধরনের পরীক্ষা আসছে পাবলিক পরীক্ষা আইনের আওতায় | চ্যানেল আই অনলাইন

পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে কঠোর বিধান আনতে যাচ্ছে সরকার। একই সঙ্গে পাবলিক পরীক্ষা আইনের আওতায় আনা হচ্ছে নিয়োগসহ সব ধরনের অংশগ্রহণমূলক পরীক্ষা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, খাতা মূল্যায়নে গাফিলতি হলে আগে শিক্ষক বা পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকলেও নতুন আইনে তা রাখা হচ্ছে।