LATEST
ঢাকার গুলিস্তান থেকে গলাচিপার ইউপি সদস্য নিখোঁজ, অপহরণের অভিযোগ বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল স্কুল শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখাচ্ছে যবিপ্রবির এআইসিএইচই বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী সংবর্ধিত ২২ নভেম্বর পর্যন্ত বর্ধিত কোটায় হজ নিবন্ধন চলবে আদালত থেকে বেরিয়ে নিখোঁজ বরিশালের এক জজ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে: জাতিসংঘের বিশেষ দূত
Districts News Updates

নোয়াখালীতে মাকে মারধর করায় ছেলের ৬ মাসের কারাদণ্ড

নোয়াখালীতে মাকে মারধর করায় ছেলের ৬ মাসের কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় মায়ের অভিযোগের ভিত্তিতে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

এর আগে, একই দিন সন্ধ্যার দিকে সাইফুলের মায়ের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দন্ডপ্রাপ্ত সাইফুল ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় নেশার টাকার জন্য প্রায়ই তার মা ও পরিবারের সদস্যদের মারধর করতেন। সোমবার দুপুরে মাদকাসক্ত অবস্থায় তিনি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন এবং তার মাকে মারধর করেন। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইফুলের অত্যাচারের বিষয়ে তার বোন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। পরে পুলিশ বিষয়টি তাকে অবহিত করে। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত সাইফুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। পরে আদালতের আদেশ অনুযায়ী পুলিশ তাকে কারাগারে পাঠায়।

The post নোয়াখালীতে মাকে মারধর করায় ছেলের ৬ মাসের কারাদণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news