পঞ্চগড়ে অবৈধভাবে সার মজুদ রাখায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক | বাংলাদেশ

পঞ্চগড়ে অবৈধভাবে সার মজুদ রাখায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক | বাংলাদেশ

<![CDATA[

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে ২৬৩ বস্তা সার মজুদ রাখায় বিসিআইসির ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বুড়াবুড়ি সরকারপাড়া গ্রামের ২টি স্থানে অভিযান পরিচালনা করে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

আটক মোস্তফা জামান উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেসার্স রুম্পা ট্রেডার্সের স্বত্বাধিকারী।

আরও পড়ুন: সারের দাম বাড়ায় বিপাকে হিলির কৃষকরা

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজারের মেসার্স রুম্পা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোস্তফা জামান রাজুর চা বাগানের ঘরে ৯০ বস্তা সার ও ফজলুল হকে বাড়িতে ১৭৩ অবৈধভাবে সার মজুত করার অভিযোগ পায় উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে আটকসহ সার জব্দ করে প্রশাসন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা সময় সংবাদকে বলেন, মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিক ও ডিলার মোস্তফা জামান রাজু তার গোডাউনে সার না রেখে বাজারে কৃত্রিম সার সংকট তৈরি করে বেশি দামে বিক্রির লক্ষ্যে অবৈধভাবে ২৬৩ সার মজুত করেছে – এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা প্রথমে একটি বাড়ি থেকে ১৭৩ বস্তা ও অন্য একটি স্থান থেকে ৯০ বস্তা ডিএপি সার উদ্ধার করে জব্দ করি। এ ঘটনায় বিসিআইসির ডিলারের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। তাকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

আরও পড়ুন: সারের দাম বাড়লেও কৃষককে পুষিয়ে দেবে সরকার: কৃষিমন্ত্রী

অভিযানে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন।

]]>