LATEST
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী ককটেল বিস্ফোরণ ও মধ্যরাতের বিক্ষোভের পর ঢাকা কলেজে চারজন আটক: নেপথ্যে কী ছিল? ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন Formula One: Live updates from qualifying for Las Vegas Grand Prix 5 muscles to strengthen as you age সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
Districts News Updates

পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর পর্যন্ত পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগও পাওয়া গেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে- কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপদেষ্টা খলিলুর রহমান মোহন মিয়া, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের বাসভবন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় কয়েকটি বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আতঙ্কে কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

স্থানীয়দের ধারণা, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব হামলার ঘটনা ঘটতে পারে। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধারাবাহিক এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পটুয়াখালী শহর ও আশপাশের এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

The post পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news