পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর আজ বুধবার রাত ৯টায় নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দীপেন দেওয়ান। পোস্টে তিনি পদত্যাগকে ঘিরে পাহাড়ি–বাঙালি সব সম্প্রদায়ের মানুষের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত লিখেছেন। পাশাপাশি সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
পোস্টের শুরুতেই তিনি পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে উদ্দেশ করে লেখেন—‘আসালামু আলাইকুম, ঝু ঝু, নমস্কার, কুলুংকা, রিকোবায়া।’
পদত্যাগের পর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মানুষের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে দীপেন দেওয়ান লিখেন, ‘সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে আমার পদত্যাগকে কেন্দ্র করে তিন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণের মধ্যে যে আবেগ, উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি গভীরভাবে অবগত রয়েছি।’




