অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার ভোরে নামাজের সময় দখলদার ইসরায়েলি বাহিনী পবিত্র আল-আকসা মসজিদে নিরীহ মুসল্লি ও বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর মৌলিক রীতিনীতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।



