রোববার থেকে লক্ষ্মীপূজার পর নতুন সদস্য সংযোজনের উদ্দেশ্যে শাখাগুলোর কার্যক্রম আরও মনোগ্রাহী করে তুলতে সাত দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দৈনন্দিন কর্মসূচিতে রাখা হয়েছে শারীরিক ব্যায়াম ও সূর্য নমস্কারের পাশাপাশি কাবাডি খেলা ও লাঠি খেলার মতো ঐতিহ্যবাহী ভারতীয় ক্রীড়া চর্চা। মনে করা হচ্ছে, এতে সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের আগ্রহ বাড়বে।
সংঘের পরিধি বাড়ার কারণে সাংগঠনিক অবকাঠামো সংস্কারের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর কলকাতায় সংঘের ঐতিহ্যবাহী প্রধান দপ্তর কেশব ভবনে স্থানসংকট দেখা দেওয়ায় নিউ টাউনে কেশব স্মৃতি নামে একটি নতুন পাঁচতলা কার্যালয় স্থাপন করা হয়েছে। এই নতুন ভবন আগামী দিনে সংঘের মূল কেন্দ্র হিসেবে পরিচালিত হবে। এভাবেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে দেশপ্রেম ও সমাজসেবার বার্তা নিয়ে নিজেদের ভিত্তি ক্রমশ সুদৃঢ় করছে আরএসএস।




