পুরনো ছন্দে ঋতাভরী | বিনোদন

পুরনো ছন্দে ঋতাভরী | বিনোদন

<![CDATA[

মেয়েদের ওজন বাড়লে, তা নিয়ে মানুষের প্রশ্নের শেষ থাকে না। বডি শেমিং তো আজকাল নিত্য চর্চার চেয়ে কম কিছু নয়। এ নিয়ে তর্কেরও শেষ নেই যদিও।

বডি শেমিংয়ের শিকার যে শুধু সাধারণ মহিলাদের হতে হয়, তা কিন্তু একেবারেই নয়। তারকারাও বাদ যান না। আর এই অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। একটি অপারেশনের কারণে ওজন অনেকটা বেড়ে যায় অভিনেত্রীর। সে সময় সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই নেটিজেনদের বিদ্রুপ ধেয়ে আসে অভিনেত্রীর দিকে। মোটা হওয়া নিয়ে ট্রল হতে হয় অভিনেত্রীকে। যদিও ট্রলিংয়ে পাত্তা দেন না ঋতাভরী। এসবকে পেছনে ফেলে এগিয়ে যেতে যানেন তিনি।

এরপরের ঘটনা ‘ফাটাফাটি’ ছবিতে অভিনয়ে চরিত্রের প্রয়োজনে দৈহিক ওজন আরও বেশ খানিকটা বাড়াতে হয় ঋতাভরী চক্রবর্তীকে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এই ছবিও মেয়েদের বডি শেমিং নিয়ে প্রশ্ন তুলেছে। দিয়েছে এক বিশেষ বার্তা।

আরও পড়ুন: অবকাশ যাপনে দেব-রুক্মিণী

উইন্ডোজ প্রোডাকশন হাউজের এই ছবিতে প্রথমবার ঋতাভরী জুটি বেঁধেছেন আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। ইতিমধ্যে ছবির গান পছন্দ করেছে দর্শক। সঙ্গে ছবিতে আবির-ঋতাভরীর রসায়নও। তবে ছবির কাজ শেষ করেই কঠোর ডায়েটে আবারও পুরনো ছন্দে ফিরলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আর হয়ত এভাবেই নিন্দুকদের জবাব দিলেন মিস ‘ফাটাফাটি’।

সোশ্যাল মিডিয়ায় এই ট্রান্সফরমেশনের ছবি পোস্ট করলেন অভিনেত্রী। সঙ্গে ভাঙলেন নিশব্দতাও। অপারেশনের পর ৭ কিলো ওজন বাড়া এবং ছবির জন্য অতিরিক্ত ১৫-২০ কিলো ওজন বাড়ার কথাও সেই পোস্টে উল্লেখ করেছেন তিনি। সঙ্গে অনুরোধ রাখলেন ছবিটি মুক্তি পেলে, তা সিনেমা হলে গিয়ে দেখার। আগামী ১২ মে গরমের ছুটিতে মুক্তি পাচ্ছে ‘ফাটাফাটি’। তাই এই গরমের ছুটি মোটামুটি নয় বরং হোক ‘ফাটাফাটি’।

]]>